রাঙামাটি ২৯৯ সংসদীয় আসনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রন কক্ষ থেকে রাত ৮.৫৫ মিনিটে রিটার্নিং অফিসার ২০৩ টি কেন্দ্রের মধ্যে ১০৩ টির ফলাফল ঘোষণা করেছে। এর মধ্যে নৌকা প্রতীকে দীপংকর তালুকদার ১ লক্ষ ১ হাজার ভোটে এগিয়ে আছেন। সিংহ প্রতীকের ঊষাতন তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৫২৭ ভোট। ধানের শীষের মনিস্বপন দেওয়ান ১৬ হাজার ৪৮০ ভোট পেয়েছেন। লাঙ্গল ২২৪,কোদাল ২১৬,হাতপাখা ৯৭০ ভোট পেয়েছেন।
বিভিন্ন উপজেলা থেকে বিস্তারিত ফলাফল আসছে এবং নিয়ন্ত্রন কক্ষ থেকে সেসব ফলাফল ঘোষনা করা হচ্ছে।
Previous Articleরাঙামাটির ৮৬ কেন্দ্রে এগিয়ে নৌকা
Next Article রাঙামাটির ১১৫ কেন্দ্রের ফলেই জয়ের পথে নৌকা