‘টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ এই প্রতিপাদ্য বিষয়কে উপজীব্য করে রাঙামাটিতে পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৮। এ উপলক্ষে মঙ্গলবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অদিদফতরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন রাঙামাটি শিল্পকলা একডেমীতে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বহিী কর্মকর্তা ছাদেক আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. জানে আলম, মনোয়ারা বেগম ও রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদফরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মল্লিক।
আলোচনা সভার আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সভায় বক্তারা বলেন, ‘স্বাস্থ্য সচেনতা থাকলে আমাদের দেহে রোগ জীবাণু প্রবেশ করে বিভিন্ন ধরণের ব্যাধি সৃষ্টি করতে পারবে। রোগ জীবাণু থেকে মুক্ত থাকতে হলে আমাদেরকে স্যানিটেশন ব্যবস্থার বিষয়ে আরও সচেতন হতে হবে। সারাদেশের মতো পার্বত্য এ জেলায় আমাদের যেসব স্যানিটেশন প্রকল্প রয়েছে, সেগুলো বাস্তবায়ন হলে এ জেলা পুরোই স্যানিটেশনের আওতাধীণ হবে।’
