জেলার বাঘাইছড়ি উপজেলায় ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা ২০১৮ উপলক্ষে উন্নয়ন কার্ষক্রম প্রদর্শনী ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এ মেলার উদ্বোধন করা হয়।
বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় পরিষদের ভাইস-চেয়ারম্যান দীপ্তিমান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমা।
এতে আরও উপস্থিত ছিলেন- থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদসহ আরো অনেকে। সভার সঞ্চালনা করেন, কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন স্কুলে শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণও উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে থেকে র্যালি শুরু হয়। র্যালিটি চৌমুহনী শাপলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমা একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়ক কার্যক্রম,নারী ক্ষমতায়ন কার্যক্রম, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, কমিউনিটি ক্লিনিক, দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন বাস্তবায়িত প্রকল্প গুলো তুলে ধরেন।
