নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি
খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফ সংগঠক অংথুই মারমা ওরফে আগুন(৫০)কে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ ঘোষনা করেছে সংগঠনটি।
রবিবার(০৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অবরোধ কর্মসুচি পালিত হবে।
শনিবার( ০৩ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই কথা জানান ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা।
বিবৃতিতে তিনি অবরোধ কর্মসূচি সফল করতে সকল যানবাহন মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন।
অবরোধ চলাকালে জরুরী ফায়ার সার্ভিস, এ্যম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে জানানো হয় বিবৃতিতে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় গুইমারার দেওয়ান পাড়া এলাকায় সন্ত্রাসীরা ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা আগুনকে গুলি করে হত্যা করে। এই ঘটনার জেরে জেলার বিভিন্নস্থানে যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
দুপুরে জেলার রামগড় ও গুইমারা উপজেলা বিভিন্ন স্থানে সড়কে টায়ারে জ্বালিয়ে অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ সমর্থিতরা। দুপুর দেড়টার দিকে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি ব্রিজের উপর মালবাহী একটি ট্রাকে অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা।
