নিজস্ব প্রতিবেদক ॥
স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা উৎসব উদযাপন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলা শাখা। ২৬ মার্চ বিকাল ৪টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা উৎসবের আয়োজন করা হয়। খুশবো জাহান পিংকি ও সাইফুল বিন হাসানের উপস্থাপনায় কবিতা, নাচ, গান ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটক স্বাধীনতার খন্ডচিত্র মঞ্চায়িত করা হয়। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার সোহেল রানা।
স্বাধীনতা উৎসবে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী বলেন, লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা কোন অবস্থাতেই নষ্ট করতে দেয়া যাবে না। সাম্প্রদায়িক শক্তির উত্তান বন্ধে সবাই সচেষ্ট থাকতে হবে। সবার বুকে দেশপ্রেমকে লালন করে উন্নত দেশ গঠনে সকলকে ভূমিকা রাখার জন্য আহবান জানান।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, বিপু তালুকদার, জুয়েল বড়ুয়া, দিদারুল আলম সেতু, সুব্রত দাশ, ফাইম আদনান, মাসুম কবীর, মাইকোসিং চাকমা, মনিরা পারভিন, মিথুন বড়ুয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।
