লংগদু উপজেলার মাইনীমূখ মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এবছর এ প্রতিষ্ঠান থেকে ১৫৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। রোববার সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দীন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী ফয়েজুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো. জানে আলম, সাবেক ছাত্রনেতা শাহ এমরান রোকন, ছাত্রনেতা আহমেদ ইমতিয়াজ রিয়াদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুন্নেছা রুজী।
শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আগামী দিনের সোনার বাংলাদেশ গড়তে হলে মেধাবি ও শিক্ষিত যুব সমাজের বিকল্প নেই। আজকে যারা শিশু ও কিশোর আগামীর বাংলাদেশকে তারাই নেতৃত্ব দেবে। ডিজিটাল ও উন্নত বাংলাদেশ নির্মানে শিক্ষার বিকল্প নাই । শিক্ষার্থীদের সকল প্রতিকূলতাকে জয় করে সুশিক্ষিত নাগরিক হয়ে দেশের ও মানুষের মঙ্গলের জন্য কাজ করার আহ্বান করেন বক্তারা।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লংগদু মডেল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শহিদুল্লাহ্, লংগদু প্্েরসক্লাবের সভাপতি এখলাস মিঞা খান, ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান হাওলাদার, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি প্রদীপ বড়–য়া, আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন,হারুনুর রশিদ,শহিদুর রহমান সাগর,আনোয়ারা বেগম,সরোয়ার হোসেন মিলন প্রমূখ।
