জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা ও কেন্দ্রীয় দপ্তরের তথ্য অনুযায়ী রাঙামাটি জেলা জাতীয় পার্টির বর্তমান কমিটি যথারীতি বহাল আছে এবং মেয়াদকাল শেষে যথাসময়ে কাউন্সিল করবে। উল্লেখ্য যে, গত ১১তম জাতীয় সংসদ নির্বাচনে পারভেজ তালুকদার লজ্জাজনকভাবে পরাজিত হয়ে নিজের দোষ ও অপকর্ম আড়াল করার জন্য স্বপ্রণোদিত হয়ে কাউন্সিল কর্তৃক গঠিত বর্তমান জেলা কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। কোন অপপ্রচার বিভ্রান্ত না হওয়ার জন্য জাতীয় পার্টির জেলা উপজেলা পৌরসহ সকল নেতাকর্মীদের জেলা কমিটি অনুরোধ জানিয়েছেন। জেলা জাতীয় পার্টির সভাপতি মো. হারুনুর রশীদ মাতব্বর ও সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।