খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির তিন স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
ধর্ষণের অভিযোগে এক ভিকটিমের পিতা নাম উল্লেখ করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার ৪ জনকে গ্র্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উথাই মারমার পুত্র সাইফুল মারমা (২০), মক্কাপেদা চাকমার পুত্র হৃদয় চাকমা (১৯), সুইলাপ্রু মারমার পুত্র সাচিং মারমা (২১), খিলুঅং মারমার পুত্র থুইচিং মারমা (১৯)। এরা সবাই মাইসছড়ি ইউনিয়নের পচাই কার্বারী ও পার্শ্ববর্তী গ্রাম মানিকছড়ি মুখ পাড়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারে অভিযোগে বলা হয়, ভিকটিমগণ ২৯ তারিখ মঙ্গলবার সন্ধ্যার দিকে মানিকছড়ি মুখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ছেলে বন্ধুকে নিয়ে গল্প করার সময় ৪ বখাটে এসে ছেলে বন্ধুটিকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর ৪ বখাটে মিলে ভিকটিম তিনজনকে জোর করে বিদ্যালয়ের পিছনে সেগুন বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় একজন কৌশলে পালিয়ে এসে তার বাবাকে ঘটনা খুলে বলে। পরে সে ছোট ভাইকে নিয়ে ঘটনাস’লে গেলে বখাটেরা পালিয়ে যায়। সেখান থেকে অপর ভিকটিমদের উদ্ধার করে ঘটনা পুলিশকে জানানো হয়। ধর্ষণের অভিযোগে পালিয়ে আসা ভিকটিমের পিতা মহালছড়ি থানায় এসে নাম উল্লেখ করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলার এজাহারে অভিযুক্ত সবাইকে তাদের নিজ নিজ বাড়ি থেকে ৩০ তারিখ বুধবার ভোর ৪টার দিকে গ্রেফতার করে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ফকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। থানায় নারী ও শিশু নির্যাতন ৯(১)/৩০ ধারায় মামলা রেকর্ড হয়েছে। ঘটনার কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। ভিকটিমদের পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের খাগড়াছড়ি হাজতে পাঠানো হয়েছে।
Previous Articleশক্তিমান চাকমা হত্যা: আরও ২ ইউপিডিএফ নেতা আটক
Next Article ‘আমার জন্য তো সরকার কিছুই করছে না’

৩ Comments
Mather sood
এই কুকুর গুকে সুনু কেতে দেওযা অছিত
এই কুত্তা গুলোকে চুনু খেতে দাও