লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের উগলছড়ি মহাজনপাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ বছর এ বিদ্যালয় হতে ১২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
বুধবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়। অনুষ্ঠানে তিনি বলেন, ‘শিক্ষা মানুষের মনের অজ্ঞতা ও অন্ধকারকে দূর করে নিজেকে আলোকিত করে। প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের আলোয় আলোকিত মানুষ হওয়া। শিক্ষার উদ্দেশ্য চাকরি পাওয়া নয়।’
এসএমসি সভাপতি আবুল বাশার’র সভাপতিত্বে ও শিক্ষক মোমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন মিলন।
অনুষ্ঠানে এ ছাড়াও আরও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আরিফুল হাছান চৌধুরী, এসএমসি সদস্য আবু তাহের সওদাগর, অভিভাবক বিনয় প্রসাদ কার্বারি, নজরুল ইসলাম , শিক্ষার্থী আবু বক্কর, শাকিলা আক্তার প্রমুখ।
