রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোন তথা ২৭ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বুধবার সকাল ১টায় জোন সদর প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে। ২৪ পদাতিক সদর দপ্তর ডিভিশনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় পার্বত্য চট্রগ্রামে পিছিয়ে পড়া জনসাধারণকে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট এরিয়া সদর দপ্তর চট্রগ্রাম কর্তৃক পরিচালিত ড্রাইভিং কাম অটো মেকানিক্স এবং কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। এছাড়াও মারিশ্যা জোন ২৭ বিজিবি ব্যাটালিয়ন গৃহ নির্মাণের জন্য বাঘাইছড়ি উপজেলাধীন কানু চাকমাকে ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।
মারিশ্যা জোন ২৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মাহাবুবুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রাম তথা মারিশ্যা জোন আওতাধীন পিছিয়ে পড়া জনগোষ্টিকে প্রশিক্ষণ পদান করে আত্মনির্ভরশীল করার লক্ষে এই আয়োজন। সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রেখে যুব সমাজকে কর্মস্থান সৃষ্টি করে দিলে এলাকা উন্নয়ন ও যুব সমাজ মাদক মুক্ত দেশ গড়ার কাজে এগিয়ে আসতে পারে। এ প্রশিক্ষণের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
