কাপ্তাই প্রতিনিধি ॥
খ্রিষ্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের পক্ষ হতে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চকে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী খ্রিষ্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাবে হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এর হাতে এই সহায়তা তুলে দেন।
এইসময় চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমা, খ্রিষ্টিয়ান মেডিকেল এসোসিয়েশন অব বাংলাদেশ(সিএমএবি’র) চন্দ্রঘোনা শাখার সভাপতি জেমস সরকার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পাস্টর স্টিফেন মিত্রসহ ব্যাপ্টিস্ট চার্চের সদস্য এবং সিএমএবি চন্দ্রঘোনা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
