রিকোর্স চাকমা ॥
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের আওতাধীন যুব রেড ক্রিসেন্ট বিলাইছড়ি উপজেলা ইউনিটের আয়োজনে ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসেস উৎপলা চাকমা, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. পারভেজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দে, ১নং বিলাইছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সদস্য ফারুক মনি, সাবেক দলনেতা সৈকত দাস রুবেলসহ যুব স্বেচ্ছাসেবকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোভিড-১৯ প্রতিরোধসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় যুব রেড ক্রিসেন্ট বিলাইছড়ি উপজেলা দলের স্বেচ্ছাসেবকদের অবদান ভূয়সী প্রশংসা করেন। মানব সেবায় নিয়োজিত হয়ে বিভিন্ন কার্যাবলী সম্পাদনে বিলাইছড়ি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন।
পরে ইউনিট পর্যায়ে সেরা স্বেচ্ছাসেবক নির্বাচিত হওয়া বিলাইছড়ি উপজেলার দলনেতা মো. আলী আজগরসহ রাঙামাটি জেলা ইউনিটের নির্বাচিত উপজেলা পর্যায়ে ২০ জন সেরা স্বেচ্ছাসেবকগণদের হাতে সনদপত্রসহ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
