নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে অসহায় গরীব, দুস্থদের মাঝে উন্নতমানের খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির ৬১তম জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে অসহায় গরীব, দুস্থদের মাঝে উন্নতমানের খাবার ও শীতবস্ত্র বিতরন করেন প্রধান অতিথি পার্বত্য মন্ত্রীর একান্ত সহকারী ও জেলা আওয়ামীলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি রাজু বড়ুয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে পৌরশাখা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুপ্রু মারমা, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন, আওয়ামীলীগনেতা তাজুল ইসলাম, পংকজ দাশ, সোহরাব হোসেন, সংগঠনের সহ-সভাপতি আহসান উল আলম রুমু, সাধারন সম্পাদক এন.এ জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলার ৪০ জন অসহায়, গরীব দুস্থ মানুষের মাঝে উন্নতমানের খাবার এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।
