রাঙামাটির বুকে চিরনিদ্রায় শায়িত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সামাজিক সংগঠন আলোর ফুল। ১৫ ফেব্রুয়ারি আয়োজিত আনন্দ ভ্রমণে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুস শুক্কুর, মনোয়ারা আক্তার জাহান, সোমা বেগম পূর্ণিমা, কবি হাসান মঞ্জু, কবি সুফিয়া আক্তার, সুফিয়া কামাল ঝিমি, নূরুল আবছার, যুব উন্নয়নের জাহাঙ্গীর আলম ও সৈয়দ আল মাসুদ।
শুরুতেই দেশের সকল বীরশ্রেষ্ঠ এবং শহীদদের জন্য ১মিনিট নীরবতা পালন ও মোনাজাত পরিচালনা করা হয়। অত্র সমাধিতে সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়। সমাধিস্থল পরিপূর্ণ সংরক্ষণ ও গণশোচাগার স্থাপনের জন্য সংগঠনের পক্ষ থেকে সরকারের প্রতি জোরালো দাবি জানানো হয়। বনভোজনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইকবাল হোসেন শিশির, সাধারণ সম্পাদক মাসুদ রানা রুবেল, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হাসান বিজয়, সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক মুরাদ ও নাতাশা চাকমাসহ সংগঠনের সকল সদস্য।
