রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্রমণে এসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সহকারী পরিচালকের মৃত্যু হয়েছে। তিনি ২৫তম বিসিএস শিক্ষা ক্যাডার এবং তার নেতৃত্বে ৩২ জনের একটি টিম বৃহস্পতিবার সকালে শিক্ষা সফরের জন্য খাগড়াছড়ি ও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্রমণে আসেন।
সাজেকে সারা দিন বিভিন্ন স্থানে বেড়ানোর পর বৃহস্পতিবার মধ্যরাতে সাজেক পর্যটন এলাকায় রুইরাং রিসোর্টে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর সহকারী পরিচালক মোঃ রাসেদ (৪৩) হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে উক্ত ব্যক্তিকে তার সহকারী ও নিরাপত্তা বাহিনীর সহায়তায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাজেক থানার ওসি (তদন্ত) ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেক শিক্ষা সফরে এসে এক সরকারি কর্মকর্তা হৃদরোগে আক্রান্ত হলে তাকে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।