‘মহান আল্লাহ তা’লা সারা বিশে^র সকল মানুষের উপর শান্তি ও রহমত দান করুক। বিশে^র মাঝে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হোক, সকলে যাতে সুন্দর ও বন্ধুত্ব পূর্ণ মনোভাব নিয়ে জীবন পরিচালনা করতে পারে, বিশেষ করে বাংলাদেশের উপর আল্লাহ তা’লার রহমত দান করে, পার্বত্য এলাকায় সকলে যেনো সুন্দর ভাবে, ভ্রাতৃত্ব বোধ রক্ষা করে বসবাস করতে পারে’- এমন আহ্বান আর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো রাঙামাটি শহরের বিসিক শিল্প নগরী এলাকায় অনুষ্ঠিত তিন দিন ব্যাপি ইজতেমা।
শনিবার দুপুরে অনুষ্ঠিত আখেরি মোনাজাতে বিশ^ শান্তি কামনায় মোনাজাত করান মুফতি মোহাম্মদ মুনিরুজ্জামান। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপি এই ইজতেমা।
ইজতেমা আয়োজক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ হারুন খাঁন জানান, এবার ইজতেমার আখেরি মোনাজাতে রাঙামাটির প্রায় ২০ হাজার লোক অংশগ্রহন করেন। আখেরি মোনাজাত শেষে ইজতেমা থেকে প্রায় ৮টি দল বিভিন্ন মসজিদে চিল্লার উদ্যেশে যাত্রা করে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, এইবার প্রথম রাঙামাটিতে এই ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এবারই রাঙামাটির মানুষের ব্যাপক সারা পেয়েছি। যদি কেন্দ্র থেকে প্রতি বছর ইজতেমা করার নির্দেশনা দিয়ে থাকে তবে সকল ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহনে প্রতিবছর এই ইজতেমা আয়োজন করা হবে বলেও জানান তিনি।

১ Comment
shadu shadu shadu