‘পার্বত্য এ অঞ্চলের দুর্গম এলাকায় আনসার ও ভিডিপি সদস্যরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। রাঙামাটি জেলার সার্বিক উন্নতি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি গ্রামে-গঞ্জে প্রায় পাঁচ হাজার আনসার ভিডিপি সদস্যরা কাজ করছে বলে জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাঙামাটি জেলার কমান্ড্যান্ট মো. আবদুল আউয়াল।
শুক্রবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে বাহিনীটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য র্যালি শেষে সমাবেশকালে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে রাঙামাটি জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমার সমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি ও সমাবেশে রাঙামাটির ১০ উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাঙামাটি জেলার কমান্ড্যান্ট মো. আবদুল আউয়াল আরো বলেন, রাঙামাটি প্রকৃতি যেমন সুন্দর, তার সাথে এখানকার মানুষের ভ্রাতৃত্ব বোধ মিল-বন্ধনও খুবই সুন্দর। এই অঞ্চলের প্রতিটি বাঙালি ও পাহাড়িরা মিলে সুন্দরভাবে বসবাস করে যাচ্ছে। সেভাবেই আনসার ও ভিডিপিতে বাঙালি ও পাহাড়িরা একসাথে অত্র অঞ্চলকে উন্নত করতে এবং সার্বিক শান্তি শৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করছে বলে জানান তিনি।
১ Comment
শান্তি শৃঙ্খলার কাজে নিয়োজিত আনসার সদস্যদের সুনাম অক্ষুন্ন রাখার সংস্কার করার প্রয়োজন, বিশেষ করে কাপ্তাই উপজেলায়।