বিলাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বিলাইছড়িতে বেগম রোকেয়া দিবস ২০২১ পালিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় উপজেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি উদযাপন করেন উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্যপ্রিয় বড়ুয়া।
অনুষ্ঠানে উপজেলা জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
