কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই থানা পুলিশের অভিযানে বন মামলার সাজাপ্রাপ্তসহ আরোও তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি মো. খোকন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এএসআই সাখাওয়াত হোসেন ও এএসআই মো. লিমন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে গত বৃহস্পতিবার রাত ৮ টায় কাপ্তাই নতুন বাজার এলাকা হতে গ্রেপ্তার করে।
ওসি মোঃ নাসির উদ্দীন জানান, গোপন সংবাদ পাওয়ার পর এএসআই সাখাওয়াত হোসেন ও এএসআই মো. লিমন মিয়াকে অভিযানে পাঠিয়ে মো. খোকনকে গ্রেপ্তার হয়। দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলাফেরা করছিল। গ্রেপ্তারের পর শুক্রবার রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
