মাটিরাঙ্গা প্রতিনিধি
শান্তি, সম্প্রতি ও উন্নয়নের আওতায় মাটিরাঙ্গা সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে অসহায় বিধবা বয়স্ক মোছাঃ রত্না বেগমকে দুই রুম বিশিষ্ট একটি টিনসেড বসতঘর নির্মাণ করে দিয়েছে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা সেনা জোন। বুধবার দুপুরের দিকে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল এএসএম মঞ্জুরুল কবির পিএসসি, এ বসতঘরটি উদ্বোধন করেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকায় স্থানীয় দুস্থ ও অসহায় মোছাঃ রতœা বেগম দীর্ঘদিন যাবত পুরাতন ও ভাঙ্গা ঘরে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। টাকার অভাবে নতুন ঘর নির্মাণ বা পুরাতন ঘরের সংস্কার করতে পারছিলনা। তার এমন মানবেতর জীবন যাপন কথা শুনে রতœা বেগম পাশে দাঁড়ালেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল এএসএম মঞ্জুরুল কবির পিএসসি। তার বসবাসের সুবিধার্থে শান্তি, স¤প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় মাটিরাঙ্গা জোন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর নিজস্ব অর্থায়নে প্রায় দুই লক্ষ দশ হাজার টাকা ব্যায়ে দুই রুম বিশিষ্ট একটি টিনসেড বসতঘর নির্মাণ ও সৌর বিদ্যুৎসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে।
মাটিরাঙ্গা জোন হতে উপহারস্বরূপ ঘরটি পেয়ে রতœা বেগম উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মাটিরাঙ্গা জোন তথা সেনাবাহিনীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও মাটিরাঙ্গা সেনা জোনের এমন জনমঙ্গলকর কার্যক্রমে সন্তুষ্ট হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী। এলাকার জনসাধারণের মাঝে সেনাবাহিনী তত্ত্বাবধানে এরকম মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল এএসএম মঞ্জুরুল কবির পিএসসি, সকলের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির আস্থাও গৌরবের প্রতীক এই সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
