‘বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান সেমিনার। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটি শিল্পকলা একাডেমিতে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে পৃষ্ঠপোষকতা করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শারমিন আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের সহকারী অধ্যাপক জুয়েল সিকদার, রাঙামাটি সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, রাঙামাটি সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইতি সরকার, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের প্রভাষক মিঠুন দত্ত।
বক্তারা বলেন, পৃথিবীর আজ এতোগুলোর সৃষ্টি ও উদ্ভাবনের মূলেই হচ্ছে বিজ্ঞান শিক্ষা। পৃথিবী যেভাবে বিজ্ঞান শিক্ষায় এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এখনো সেভাবে এগিয়ে যেতে পারছে না। বিদ্যালয়গুলোতে এখনো বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এসব প্রতিবন্ধকতা কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারলে বাংলাদেশ থেকেও বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী তৈরি হবে। যা দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে।
আলোচন সভা শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
