রাঙামাটি শহরের প্রবীন নাগরিক, শহরের চম্পকনগর নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব এম জি মিয়া বুধবার বিকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার(১৪.০৩.১৯) জোহরের নামাজের পর বনরূপা জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা পর বনরূপা কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তার পারিবারিক সূত্র।
সাবেক সরকারি চাকুরিজীবি মরহুম এমজি মিয়া রাঙামাটি সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস,রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সাবেক সম্পাদক,রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্না ও বাংলাভিশন ও দৈনিক পূর্বকোণের সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি,সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর কবির বাপ্পীর পিতা।
বিশিষ্ট নাগরিক এমজি মিয়ার মৃত্যুতে রাঙামাটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।