বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির অভিযোগে পরিচয়ধানকারী কথিত মা-বাবা, দালাল’সহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার এ ঘটনা ঘটে
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় সদর, ঘুমধুম, সোনাইছড়ি, দৌছড়ি, বাইশারী পাচঁটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দার মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তিতে সহযোগীতার অভিযোগে পরিচয়ধানকারী কথিত মা-বাবা, দালাল’সহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে। তাদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাৎক্ষণিক আটক ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসেন জানান, মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হওয়ায় রোহিঙ্গাদের সহযোগীতার অভিযোগে কথিত মা-বাবা পরিচয়ধানকারী ব্যক্তি, দালাল চক্র’সহ ৩৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলাও হয়েছে। জিজ্ঞাসাবাদে আরও কারো সম্পৃক্তার প্রমান পেলে তাদেরও গ্রেফতার করা হবে।
