আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং আসন তথা রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় বাঘাইছড়ি পৌরসভার ৭টি কেন্দ্রসহ মোট ৩৮টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুর্গম ৫টি কেন্দ্রে সরঞ্জাম যাবে হেলিকপ্টারে। ৩৮টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৬৬,৮২২জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৫,১৬২ ও মহিলা ৩১,৬৬০ জন।
বাঘাইছড়ি পৌরসভার ৭টি ভোট কেন্দ্রগুলো হলো- কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জীবঙ্গাছড়া( বাবুপাড়া) কমিউনিটি সেন্টার, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়।
আমতলী ইউনিয়নের ৩টি ভোট কেন্দ্র রয়েছে- আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,পূর্ব আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাহিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সারোয়াতলী ইউনিয়ন ভোট কেন্দ্র ৩টি- শিজকমূখ উচ্চ বিদ্যালয়,খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেদারমারা ইউনিয়ন ভোট কেন্দ্র ৩টি উলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,খেদারমারা সরকারি বিদ্যালয়,পাবলাখালী সরকারি বিদ্যালয়। বাঘাইছড়ি ইউনিয়নে ভোট কেন্দ্র ৪টি বাঘাইছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়,নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোরঘোনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,দোসর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়। রুপকারি ইউনিয়ন ভোট কেন্দ্র ৩টি রুপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বড়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাগয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গলতলী ইউনিয়ন ভোট কেন্দ্র ৪টি বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,করেঙ্গাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়,ডাঙ্গাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,নবনালন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মারিশ্যা ইউনিয়নে ভোট কেন্দ্র ৩টি কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলাবার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলাবান উচ্চ বিদ্যালয়। সাজেক ইউনিয়ন ভোট কেন্দ্র ৮টি নিউলয়কর সরকারি প্রাথমিক বিদ্যালয়(হেলিসর্ট), বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (হেলিসর্ট), কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয় হেলিসর্ট), শিয়ালদাই লুই সরকারি প্রাথমিক বিদ্যালয় (হেলিসর্ট)।
এদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ নাদিম সারওয়ার বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঘাইছড়ি উপজেলাধীন ৩৮টি ভোট কেন্দ্র। দুর্গম ৫টি ভোট কেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যামে ভোট কেন্দ্রের সরঞ্জাম পৌছানোর ব্যবস্থাা নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সহযোগিতা করছেন। আমাদের যথাযথ প্রস্তুতি নেওয়া আছে। বাঘাইছড়ি সার্বিক পরিস্থিতি ভালো বলে তিনি মন্তব্য করেন।