বিলাইছড়ি উপজেলা সভাপতি সুরেশ কান্তি তঞ্চগ্যা ও বাঘাইছড়িতে নির্বাচনী কর্মকর্তা ও কর্মচারীদের উপর বর্বরোচিত হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেন বাঘাইছড়ি আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ। বৃহস্পতিবার সাকালে উপজেলা পরিষদের সামনে ঘন্টব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর শুক্কুর মিয়ার সভাপতিত্বে পৌরসভার মেয়র জাফর আলী খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর সবুর, প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ, সাবেক ইউপি চেয়াম্যান মো. আব্দুল আজিজসহ স্থানীয় শতাধিক লোক উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে ২৪ ঘন্টার মধ্যে হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দাবি জানানো হয়। এসম বক্তারা আরো বলেন, শান্তি চুক্তি করা হয়েছিল পাহাড়ের শান্তি ফেরানোর জন্য, কিন্তু সরকার যাদের সাথে চুক্তি করেছিল তাদের কাছে কেন এখনো অবৈধ অস্ত্র থাকবে? দ্রুত চিরুনী অভিযানের মাধ্যমে পাহাড়ের সকল অবৈধ অস্ত্র উদ্ধার করার অহ্বান জানানো হয়।