বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ মারিশ্যা জোন (২৭ বিজিবি)। রোববার দুপুরে দিকে মারিশ্যা জোন সদর দপ্তরে টিন বিতরন করেন ২৭ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল আনোয়ার হোসেন ভূইঁয়া।
এসময় জোন কমান্ডার বলেন, বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব ঢেউটিন বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে। মারিশ্যাবাসীর সুখ-দুঃখের সাথী হিসেবে মারিশ্যা জোন সবসময়ই পাশে থাকার অঙ্গীকারবদ্ধ।
এসময় নতুন টিন পেয়ে মোরঘোনা ছড়া এলাকার তরানী কুমার চাকমা বলেন, আমার ঘরটি অনেক আগেই ভেঙে পড়েছে। বৃষ্টি হলেই ঘরে পানি পরে, সারারাত ঘুমাতে পারিনা। অনেক মানুষের কাছে সাহায্য চেয়েও পাইনি, আমার দুরবস্থা দেখে বিজিবি এগিয়ে এসে আমাকে দুই বান্ডিল টিন দিয়েছে। এখন আমার ঘরটি মেরামত করে একটু শান্তিতে থাকতে পারবো।
