রাজস্থলী প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শান্তনু কুমার দাশ। রোববার সকালে তিনি বিদায়ী ইউএনও মো. শেখ ছাদেকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এর আগে শান্তনু কুমার দাশ বিআরটিএ’তে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। নতুন কর্মস্থলে যোগদানে ইউএনও শান্তনু কুমার দাশকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, নারী ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, সাংবাদিক আজগর আলী খান, চাউচিং মারমাসহ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
