ক্যাপশন: ইদানীং প্রায় প্রতিদিনই ফিসারি বাঁধে একটি অংশ আগুনে গাছপালা পুড়তে দেখা যায়। রবিবার বিকেলেও তেমনি আগুন ধরিয়ে দেয়ার ফলে আগুনের সূত্রপাত হয়। পরে বিজয় কর নামক স্থানীয় এক যুবক অগ্নিকান্ডের খবর ফায়ার সার্ভিসকে জানানোর পর ফায়ার সার্ভিসের সদস্য এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। এই ধরণের ইচ্ছাকৃত বা উদ্দেশ্যমূলক আগুন লাগানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ফায়ার সার্ভিসসহ স্থানীয় জনগণ। অগ্নিকান্ডের কারণে আধঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।
ছবি ও তথ্য— মিশু মল্লিক
