কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পরিবহন ধর্মঘটের কারণে রাঙামাটি-চট্টগ্রামসহ রাঙামাটির সাথে খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বাস যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি এবং চট্টগ্রাম থেকেও কোন বাস আসেনি। এতে করে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। এছাড়া রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে আসা যাত্রীরাও চরম দুর্ভোগের শিকার হয়েছে।
রাঙামাটি থেকে বান্দরবান যাওয়ার জন্য কাউন্টারে অপেক্ষমান শান্তি লাল চাকমা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোন পূর্ব ঘোষনা ছাড়া এভাবে সাধারণ যাত্রীদের বিপদে ফেলার কারো অধিকার কারো নেই। যতটুকু জেনেছি মোবাইল কোর্ট মাধ্যমে সাজা দেওয়ার কারনে রাঙামাটি থেকে বান্দরবানের সকল প্রকার বাস চলাচল বন্ধ।
রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য কাউন্টারে অপেক্ষমান লক্ষী রানী চাকমা বলেন, ‘কখন বাস ছড়বে জানি না। আবার বাবা খাগড়ছড়ি হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি আছে কিন্তু কিভাবে যাবো এখনো জানি না। এভাবে হঠাৎ বাস বন্ধ করার করনে বিপদে পড়তে হলো।
খাগড়াছড়ি ও বান্দরবান রুটের বাস কাউন্টারের লাইন ম্যান মো. আলী জানান, ‘সকালে রাঙামাটি পরিবহন শ্রমিক ইউনিয়ন আমাদের টিকেট বিক্রি করা বন্ধ রাখতে বলেছে তাই আমরা বন্ধ রেখেছি।
রাঙামাটি পরিবহন শ্রমিক ইউনিয়ন, সহ-সাধারণ সম্পাদক, মোহাম্মদ আজিজ জানান, গতকাল (বুধবার) চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ১ নাম্বার গেইটে মোবাইল কোর্ট পরিচালনার সময় একটি বাস সিগনাল না মেনে চলে গেলে ভ্রাম্যমান আদালত তাকে আটক করে বাস চালককে তিন মাসের জেল প্রদান করার প্রতিবাদে এই ধর্মঘট। তিনি আরো বলেন, ‘আমাদের ভাইকে নির্শতঃ মুক্তি দেয়া না হলে ধর্মঘট চলবে।
রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, ‘বিষয়টি আমি জানি না, খবর নিচ্ছি আমি। তারা কোন পূর্ব ঘোষনা না দিয়ে কেন বন্ধ করলো। সেই বিষয়টি আমি দেখছি।
উল্লেখ্য, গতকাল চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ১ নাম্বার গেইটে মোবাইল কোর্ট পরিচালনার সময় একটি বাস সিগনাল না মেনে চলে গেলে ভ্রাম্যমান আদালত তাকে আটক করে বাস চালককে তিন মাসের জেল প্রদান করেন। এ ঘটনার পরিপেক্ষিতে আজ বাস পরিবহন শ্রমিক ইউনিয়ন কোন ঘোষণা ছাড়াই এ ধর্মঘটের ডাক দিয়েছে।
Previous Articleকাপ্তাইয়ে অস্ত্রসহ দুইজন আটক
Next Article বুদ্ধাঙ্কুর বিহারে চীবর দানোৎসব
