চট্টগ্রামে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নাম করে পার্বত্য রাঙামাটি থেকে আসা এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। মঙ্গলবার (০৯ জুলাই) ভোরে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন হলো- শাহাদাত হোসেন রাজু (৩০) ও মহব্বত আলী (২৮)।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) অর্নব বড়ুয়া জানান, ধর্ষনের শিকার ওই তরুনীকে চাকরি দেয়ার নামে তাকে রাঙামাটি থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। এরপর তাকে একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হলে তিনি বাড়ির মালিকের সাহায্য চান। পরবর্তীতে বাড়ির মালিক বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ ওই তরুনীকেও উদ্ধার করে। তিনি অভিযোগ করেছেন, আসামিরা ওই তাকে পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে।
