খাগড়াছড়ি জেলার দীঘিনালায় টানা বৃষ্টিতে পাহাড় ধসে যোগেন্দ্র চাকমা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধায় উপজেলার ৫নম্বর বাবুছড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডো উল্টাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যোগেন্দ্র চাকমা (৪০) একই গ্রামের শুভধন চাকমার ছেলে বলে জানা গেছে।
বাবুছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা জানান, ‘গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সন্ধার দিকে পাহাড়ের ওপরে থাকা চার পরিবারের বসত ঘর পাহাড় ধসে ভেঙে পড়ে। তাতে যোগেন্দ্র চাকমা নিহত হয়। ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারের লোকজন আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।’
দীঘিনালা উপজেলা নির্বাহী (ইউএনও) মোহাম্মদ উল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।