মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি ॥
নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলাবাসী। রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলার সাধারণ জনগণ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, আশিকুর রহমান,জাহিদ হাসান, মাহবুব আলম ।
এসময় বক্তারা বলেন, ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টা করছে একটি মহল। মহলটিকে চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
এসময় বক্তারা বলেন, দিনের মধ্যে আট থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। অসহ্য গরমে মানুষের দিন পার করতে হচ্ছে। আবার বিদ্যুৎ থাকলেও লো ভোল্টেজের কারণে ফ্রিজসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি চালানো সম্ভব হচ্ছে না। এভাবে দিনের পর দিন চলছে। উপকেন্দ্র হওয়ার পর নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যে স্বপ্ন উপজেলাবাসী দেখেছিল, সেটা কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর কারণে ধুলিসাৎ হয়ে যাচ্ছে।
পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করে আন্দোলনকারীরা।
