বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে ২ টি অত্যাধুনিক একে-৪৭ রাইফেল, ২ টি ম্যাগজিন,১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান অভিযান চালানোর কথা জানিয়েছে তারা।
রবিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের পশ্চিম জারুলছড়ি এলাকায় একটি আঞ্চলিক দলের সশস্ত্র শাখার আস্তানায় অভিযান পরিচালনা করে এইসব উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের দায়িত্বে থাকা ১২ বীর ।
সেনাসূত্র বলছে, পশ্চিম জারুলছড়ি এলাকায় ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোন কর্তৃক একটি বিশেষ অভিযান দল ওই স্থানে অভিযান চালায়, এসময় সশস্ত্র সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার উদ্যোগ নেয়। এসময় সেনাবাহিনীর আভিযানিক দল সন্ত্রাসীদের পিছু ধাওয়া করলে সেনাবাহিনী ও সন্ত্রাসী দলের মধ্যে বিপুল পরিমাণ গুলি বিনিময় হয় এবং সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত স্থানে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে ২ টি একে-৪৭, ২ টি একে-৪৭’র ম্যাগজিন, ১৩ রাউন্ড এ্যামুনেশন, ২টি মোবাইল ও ৩টি কাপড়ের ব্যাগসহ বেশ কিছু নথিপত্র উদ্ধার করে।
অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান বলেন, ‘এই বিষয়ে মামলা প্রক্রিয়াধিন রয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।’
