খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে ত্রিপুরা জাতির ইতিহাস ধর্ম ও সংস্কৃতি বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মিজবাহুদ্দিন। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেন বইটির লেখক রতœœ কান্তি রোয়াজা।
ত্রিপুরা জাতির ইতিহাস ধর্ম ও সংস্কৃতি বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ মিজবাহুদ্দিন বলেন,বই হচ্ছে এমন একটি বস্তু যেখানে মানুষের অভিজ্ঞতা সঞ্চয়ের কথা প্রতিটি অক্ষরে লেখা থাকে, তাই বর্তমান প্রজন্মের জন্য ইতিহাস সম্বলিত বই বেশি করে লেখার প্রতি আবহান জানান তিনি।
অনুষ্ঠানে পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা’সহ সুশীল সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোট ৬৬ পৃষ্ঠায় রচিত ত্রিপুরা জাতির ইতিহাস ধর্ম ও সংস্কৃতি বিষয়ক এ বইয়ে ত্রিপুরা জাতির ঐতিহ্যবাহী ইহিহাস’সহ ত্রিপুরা মহারাজাদের শাসনকালের বর্ণিল ইতিহাস ও রয়েছে বইটিতে। বইটির মূল্য ধরা হয়েছে ১২০টাকা। অনুষ্ঠানে বস্ত্র ও শিক্ষা উপকরণ সামগ্রীও বিতরণ করা হয়েছে।
