কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই নতুন বাজারে ভোক্তা অধিকারের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মালামাল রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার নতুন বাজারে অভিযান পরিচালনা করেন রাঙামাটি ভোক্তা অধিকােেরর সহকারী পরিচালক রানা দেব নাথ। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় নতুন বাজার হিল ভিউ ল্যাবকে এক হাজার টাকা, শ্যামা মেডিকেল হলকে পাঁচ হাজার ও সৈনিক স্টোরকে এক হাজার টাকা মিলে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় কাপ্তাই উপজেলা ভোক্তা অধিকার পরিদর্শক মো. ইলিয়াছ, নতুন বাজার বণিক কল্যাণ সমিতি ও কাপ্তাই পুলিশ সদস্যরা ভোক্তা অধিকারকে সহায়তা করেন।
