সারাদেশের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা পাহাড়ি জেলা রাঙামাটিতে এখন অনেক কম। দিনে দিনে ধীরলয়ে এই জেলায় কমে আসছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রাঙামাটি জেলায় গত দুই মাসে মোট এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩ জন এবং এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের তথ্য মতে, রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে ডেঙ্গু রোগী ৬৬ জনের মধ্যে ৬২ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাঙামাটি জেনারেল হাসপাতালে কোন ডেঙ্গু রোগী ভর্তি না হলেও জেলার কাউখালী উপজেলায় একজন রোগী ভর্তি হয়েছেন, তবে তিনি চট্টগ্রাম থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রাঙামাটি সদর হাসপাতালে ৫জন সব মিলে জেলায় ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।
রাঙামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বলেন, ‘দিন দিন রোগীর সংখ্যা কমে আসছে। আশা করি এই মাসের মধ্যে রোগীর সংখ্যা শূণ্যের কোটায় নেমে আসবে। বর্তমানে রাঙামাটি সদর হাসপাতালে মোট ৫ জনসহ ৬জন রোগী চিকিৎসায় আছেন।
