বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এই দিবস উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে প্রথমে জেলা প্রশাসক প্রাঙ্গণে বেলুন উড়ানো হয় পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুছ ফরাজি, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
