নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে ট্রাক অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শৈচাউ মারমা (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌনে চারটায় এ ঘটনা ঘটে। নিহত চালক কুহালং ইউনিয়নের থোয়াগ্যা পাড়া এলাকায় বসবাস করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদরের বালাঘাটা মুসলিম পাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিক্সা ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিক্সা চালক শৈ চাউ মারমা(৩০) ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনি কুহালং ইউনিয়নের বাসিন্দার কালচান মারমার পুত্র। খবর পেয়ে পুলিশ-স্থানীয় হতাহতদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। দায়িত্বরত চিকিৎসক অটো চালককে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।
