নিজস্ব প্রতিবেদক ॥
মানিকছড়ি কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৬ষ্ঠ কার্যকরি কমিটির নির্বাচন আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। সাতটি পদে ভোটারদের প্রত্যক্ষ ভোটে নয়জন সমিতি সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক,সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক ও কার্যকরী সদস্য নির্বাচিত করা হবে।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জয়নাল আবেদীন ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচন উপলক্ষে গত ১১ মার্চ থেকে মনোনয়ন বিতরণ শুরু হয়েছে। যা চলবে ১৩ মার্চ পর্যন্ত। ১৫ মার্চ মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১৯ মার্চ মনোনয়ন বাছাই এবং বৈধ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ২০ মার্চ বৈধ ও বাতিলকৃত মনোনয়নপত্রের আপিল আবেদন দাখিল ও ২৩ মার্চ দাখিলকৃত আপিল বিষয়ে শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ২৬ মার্চ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এবং ২৭ মার্চ প্রার্থীতা প্রত্যাহার শেষ দিন। ২৭ মার্চ প্রতীক বরাদ্দ ও চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১০ এপ্রিল সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
