কাপ্তাই প্রতিনিধি ॥
কোভিড ১৯ অতিমারীতে গৃহিত কর্মসূচি এবং স্বাস্থ্য সুরক্ষায় যুব স্বেচ্ছাসেবিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের কম্পেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম এই প্রশিক্ষণের আয়োজন করেন।
চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এর সভাপতিত্বে কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মাঈনুল হোসেন চৌধুরী প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিশন হাসপাতাল ফিনান্স ম্যানেজার সন্তোষ বোস, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন।
কর্মশালায় রেডক্রিসেন্ট, স্কাউটস ও স্থানীয় যুব স্বেচ্ছাসেবকের ৪০প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
