নিজস্ব প্রতিবেদক ॥
বাজেটে জন অংশগ্রহণ ও স্থানীয় চাহিদা নিরুপনে স্লোগানকে সামনে নিয়ে গণতান্ত্রিক বাজেট আন্দোলনে শীর্ষক ক্যাসকেইড ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শাইনিং হিল ও গণতান্ত্রিক বাজেট আন্দোলন রাঙামাটি জেলা কমিটির আয়োজনে টংগ্যা মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় শাইনিং হিলের নির্বাহী পরিচালক ও গণতান্ত্রিক বাজেট আন্দোলন রাঙামাটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মিজানুর রহমান বাবুসহ স্থানীয় পেশাজীবি, শিক্ষার্থীরা ও সাংস্কৃতিক কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
কর্মশালায় জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারের বাজেট ও পরিকল্পনা প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সংস্থা নেটওয়ার্ক এবং নাগরিক সমাজের উদ্যোগকে শক্তিশালী করার বাজেট প্রণয়নে জাতীয় আর্থ সামাজিক পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা কোভিডজনিত দারিদ্র ঝুঁকি প্রশমনে, কৃষি ও খাদ্য নিরাপত্তায়, সাধারণের ওপর ফিস, ভ্যাট আয়করের বোঝা হ্রাস, শিক্ষা ও শিক্ষার্থীদের অগ্রাধিকার, বাজেট প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়নের সকল স্তরে জনঅংশগ্রহণ, বিচক্ষণতার সাথে আয়ের উৎস নির্ধারণ করা দরকার বলে বক্তারা তুলে ধরেন।
