বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে ঘিরে খাগড়াছড়িতে নেই কোন উত্তাপ। নেতাকর্মী শূন্য জেলা বিএনপির দলীয় কার্যালয়।
অন্যান্য দিনের মত সকাল থেকেই শহরের পরিবেশ ছিলো স্বাভাবিক। বৃহস্পতিবার সাপ্তাহিক বড় হাটের দিন হওয়ায় বাজারে লোক সমাগম থাকলেও রায়ের দিনে কিছুটা কম ছিলো।
এদিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দেখা মেলেনি কোন নেতাকর্মীর। নেতাকর্মী শূন্য ছিলো কার্যালয়ের আশপাশ। কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা না থাকলেও পুলিশ পাহারা ছিলো।
রাজপথে বিএনপির নেতাকর্মীরা না থাকলেও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আসামি খালেদা জিয়াসহ সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা আওয়ামীলীগের ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল করেছে সমর্থিত নেতাকর্মীরা।
মিছিলটি আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে আদালত সড়ক হয়ে পুনরায় একইস্থানে ফিরে আসে।
মিছিলে জেলা আ’লীগের সহসভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও দিদারুল আলম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দীন ফিরোজসহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া মামলার রায়কে ঘিরে বুধবার সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম সালাহ উদ্দিন জানিয়েছেন, ধ্বংসাত্মক কর্মকান্ড ও সহিসংস ঘটনা এড়াতে জেলা জুড়ে পুলিশের অতিরিক্ত ফোর্স ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অপরদিকে খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা সহ এ পর্যন্ত ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
Previous Articleবান্দরবানে উধাও বিএনপি নেতাকর্মীরা!
Next Article খাগড়ছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্বার
