খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে ২০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১শত ৯৬ জনের নমুনা পরীক্ষা করেছেন। এরমধ্যে ৫২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ অর্ণব চাকমা জানান, খাগড়াছড়িতে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫২ জন করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে খাগড়াছড়ি জেলা সদরের ৩৩ জন, মাটিরাঙ্গায় ৫ জন, রামগড়ের ২ জন, দীঘিনালা ৫ জন, পানছড়ি ৩ জন এবং মহালছড়ি ৪ জন।
এপর্যন্ত জেলায় ১২ হাজার ১শত ৫০ জন করোনা ভাইরাস নমুনা পরীক্ষা করেছেন। তারমধ্যে শনাক্ত হয়েছে ২ হাজার ৩শত ৬৩ জন। শনাক্তের হার ২৬দশমিক ৫৩ শতাংশ।
বর্তমানে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৪৪ জন। ভর্তি রোগীর মধ্যে করোনা শনাক্ত রোগী ২৯ জন এবং সন্দেহজনক রোগী ১৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১শত ৭৮ জন।
