খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উৎস্য বর্জ্য পৃথকীকরণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় পৌর পরিচ্ছন্নতাকর্মীদের করণীয় বিষয়ক দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি পৌরসভার ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জিআইসিডি-ইউজিআইআইপি’র টিম লিডার মো. আজহার আলী, প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মোঃ রবিউল আলম ও অমিল রঞ্জন বিশ^াস, কনসালটেন্ট সুমনা মোস্তফা প্রমুখ।
কর্মশালায় মেডিকেল অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর, স্বাস্থ্য সহকারী, টিকাদানকারী, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নিয়েছেন।
