কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা সদর পুকুরে ১০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ এবং উপজেলার ২৬টি জলাশয় সমিতিকে ১শত ৭১ কেজি কার্প জাতীয় মাঝে মাছের পোনা বিতরণ করা হয়।
বুধবার উপজেলা সদর পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুুনতাসির জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রকি শেখ মোহাম্মদ এরশাদ।
