বিলাইছড়ি প্রতিনিধি ॥
কোভিড-১৯ মহামারী প্রতিরোধে রাঙামাটির বিলাইছড়িতে সিনোফার্মের গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান বুধবার শুরু হয়েছে। উপজেলার তিনটি ইউনিয়নে (সদর, কেংড়াছড়ি ও ফারুয়া) ২ হাজার ৬০ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। এদের দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে বুধবার নিজ নিজ ইউনিয়নে টিকা প্রদান শুরু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রশ্মি চাকমা জানান, আমরা গণটিকায় এক দিনে ২ হাজার ৬০ জনকে কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা প্রদান করেছি। দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে বুধবার নিজ নিজ ইউনিয়নে আবারও তাদের টিকা প্রদান শুরু হয়েছে। তবে সকলে টিকা নিতে না আসায় এবার সম্ভবত প্রথম ডোজপ্রাপ্ত সকলকে একদিনে দ্বিতীয় ডোজ টিকা প্রদান সম্ভব হবে না।
