কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে মামলা ও জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে
২৪ মামলায় ৫ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়। রবিবার উপজেলার ৫নং ওয়া¹া ইউনিয়ন এলাকার কাপ্তাই-চট্টগ্রাম সড়কে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।
এসময় সিএনজি অটোরিক্সায় ভাড়ার মূল্য তালিকা না রাখার অপরাধে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২৩টি মামলা ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন ২০১৮ এর ৬৬ ধারায় একটিসহ মোট ২৪টি মামলায় মোট ৫ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী মো. আরিফ হোসেন, অফিস সহায়ক মো. আব্দুল রাজ্জাক ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
