কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সর্বশেষ তথ্য অনুযায়ী করোনার বুস্টার ডোজ টিকা গ্রহণ করেছে ৫ হাজার ৬২ জন। শনিবার বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই উপজেলা আবাসিক মেডিকেল কর্মকর্তা ও করোনার ফোকাল পার্সন ডা. শাহনেওয়াজ হাসান।
কাপ্তাই স্বাস্থ্য কেন্দ্র সূত্রে আরো জানা গেছে, কাপ্তাইয়ে সর্বশেষ তথ্য অনুযায়ী করোনার ২য় ডোজ পর্যন্ত টিকার আওতায় এসেছে মোট ৫০ হাজার ১শ’ ৬৩ জন। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহনেওয়াজ হাসান জানান, কাপ্তাইয়ে গত কিছুদিন যাবৎ টিকা শেষ হওয়ায় বুস্টার ডোজ প্রদান কার্যক্রম বন্ধ ছিল। শনিবার থেকে পুনরায় এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
