লংগদু প্রতিনিধি ॥
রাঙামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরী ও ১৬ জন নবীন চিকিৎসককে বরণ এবং বিদায়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.অরবিন্দ চাকমাকে সংবর্ধনা দিয়েছে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদায়ী স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা। আলোচনা সভার শুরুতে নবাগত ১৬ জন চিকিৎসক ও পাঁচ জন সিনিয়র নার্সকে ফুল দিয়ে বরণ করেন স্বাস্থ্য সহকারি, নার্স ও কর্মকর্তাবৃন্দ।
সভাপতির বক্তব্যে ডা. অরবিন্দ বলেন, ‘করোনাকালীন ঝুঁকিপূর্ণ সময়ে এই উপজেলার মানুষের সেবায় কাজ করতে হয়েছে। কাজ করতে গিয়ে নিজেও সপরিবারে আক্রান্ত হয়েছি। তারপরও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আজকে যে সকল নবীন চিকিৎসক মানব সেবার মহান ব্রত নিয়ে এই পাহাড়ি এলাকার মানুষের সেবা করতে এসেছেন আপনারাও আন্তরিকভাবে কাজ করলে এর ভালো প্রতিদান নিশ্চই পাবেন। এক জীবনে মানুষের থেকে ভালোবাসা পাওয়া ছাড়া আর কোনো স্বার্থকতা হতে পারে না। মানুষের কল্যাণে কাজ করলে সৃষ্টিকর্তাও আপনার কল্যাণ করবেন।’
স্যানিটারি ইন্সপেক্টর অনন্ত চাকমার সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্যাথলজি বিভাগের প্রধান আবুল হোসেন লিটন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মো. ছানাউল্লাহ, স্বাস্থ্য পরিদর্শক প্রতুল চাকমা, সিনিয়র নার্স তাসনিম আক্তার প্রমূখ।
সভায় সংবর্ধিত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নবাগত চিকিৎসক (আরএমও) ডা. তাজিন তারিন বিনতে মান্নান, সহকারি সার্জন ডা. ফাহিমা আক্তার, ডা. বেলাল উদ্দিন, ডা. ফাতেমাতুজ জোহরা মুনমুন, ডা. সাদমান সাইফ, ডা. রেজওয়ানা খানম, ডা. নাহিদ আজম মিঠুন, ডা. আফজাল হোসেন, ডা. কাজী মেজবাহ উদ্দিন, ডা. কামরুল হাসান, ডা. সালাহ উদ্দিন আজগর, ডা. ফারহানা আক্তার তন্বি, অবসরপ্রাপ্ত উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমীরণ চাকমা, স্বাস্থ্য পরিদর্শক প্রতুল বিকাশ চাকমা, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক কাজল কান্তি দাশসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে সদ্য অবসারপ্রাপ্ত ও বদলিজনিত বিদায়ী চিকিৎসক ও কর্মকর্তা, কর্মচারীদের শুভেচ্ছা উপহার প্রদান করেন আয়োজক কর্তৃপক্ষ। সভাশেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
