কাপ্তাই প্রতিনিধি ॥
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি প্রমিলা ফুটবল ম্যাচে কাউখালী উপজেলা জয়ী হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৩-০ গোলে কাপ্তাই উপজেলা প্রমিলা দলকে পরাজিত করে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়ার সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু এবং বিজয় মারমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রীতি প্রমিলা ফুটবল ম্যাচের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী।
এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খীয়াং, কাউখালী সুইহলামং ফুটবল একাডেমীর সাধারন সম্পাদক চাইথোয়াই মারমা, ক্রীড়া সংস্থার সদস্য মোশারফ হোসেন এবং কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন। খেলায় উপজেলার ক্রীড়া সংস্থার সদস্য এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
